Hotline 09697000111 · 01711664168

সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিলেটের বাগান থেকে খাঁটি চা

Track OrderHelpBDT ৳

FAQ – সাধারণ প্রশ্ন ও উত্তর

কীভাবে অর্ডার করব?

পছন্দের চা বেছে Add to Cart অথবা Buy Now চাপুন। তারপর নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিয়ে Place Order চাপুন। আমরা কল করে অর্ডার কনফার্ম করব। কলেও অর্ডার করতে পারেন: 09697000111।

ডেলিভারি চার্জ কত?

ডেলিভারি চার্জ জেলা অনুযায়ী — সিলেট: ৳৮০; ঢাকা: ৳১২০; বাকি সারা দেশ: ৳১২০। প্রথম ১ কেজির পর প্রতি কেজিতে ৳২০ বেশি।

টাকা কীভাবে দেব?

ক্যাশ অন ডেলিভারি: পণ্য হাতে পেয়ে কুরিয়ারকে টাকা দিন। আগে কোনো টাকা পাঠাতে হবে না।

কতদিনে ডেলিভারি পাব?

অর্ডার কনফার্ম হওয়ার পর সাধারণত ২–৪ কর্মদিবসের মধ্যে কুরিয়ারে পৌঁছে যায়। দূরের এলাকায় একটু বেশি সময় লাগতে পারে।

অর্ডারের অবস্থা কীভাবে দেখব?

Track Order পেজে অর্ডার নম্বর (যেমন ORD-000123) আর মোবাইল নম্বর দিন।

ব্ল্যাক টি কীভাবে বানাব?

প্রতি কাপে ১ চা-চামচ চা ফুটন্ত পানিতে ৩–৪ মিনিট রাখুন, তারপর দুধ ও চিনি মিশিয়ে নিন।

গ্রিন টি কীভাবে বানাব?

প্রতি কাপে ১ চা-চামচ গ্রিন টি গরম (ফুটন্ত নয়, প্রায় ৮০°C) পানিতে ২–৩ মিনিট রাখুন। চাইলে মধু বা লেবু দিন।

ব্লু টি কেন নীল হয়?

ব্লু টি অপরাজিতা (Butterfly Pea) ফুল থেকে তৈরি, এর প্রাকৃতিক রং নীল। কয়েক ফোঁটা লেবু দিলে রং বেগুনি হয়ে যায়।

পণ্যে সমস্যা থাকলে কী করব?

পার্সেল হাতে পাওয়ার পর সমস্যা দেখলে ছবিসহ আমাদের জানান। বিস্তারিত দেখুন Return & Refund Policy।